স্বাস্থ্যবিধি মেনেই মায়াপুর ইসকনের রথের রশিতে টান
দি নিউজ লায়নঃ নিয়ম বিধি মেনেই মায়াপুর ইসকনের রথের রশিতে টান পড়ল। এবারে করোনা পরিস্থিতির জন্য নিয়মরক্ষার রথ অনুষ্ঠিত হলো তীর্থ নগরী মায়াপুর ইসকনে। বহিরাগত দর্শনার্থী ছাড়াই শুধুমাত্র মায়াপুর ইসকনের অল্পসংখ্যক ভক্তদের নিয়ে পালিত হল ইসকনের রথ। অন্যান্যবার তিনটি পৃথক রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে মহাসমারোহে রথ উৎসব পালন করা হতো।
করোনার ঢেউ যাতে কোনমতেই মন্দির নগরী কে স্পর্শ না করতে পারে সেই কারণেই রথযাত্রায় কাটছাঁট করা হয়েছে। বহিরাগতদের বিকেল চারটে পর্যন্ত মন্দির চত্বরে ঢোকার ওপর বিধিনিষেধ রয়েছে। এবারে সকাল সকাল মন্দির নগরী মায়াপুরে প্রথম জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়লো ইসকন মায়াপুরে। ইসকন সূত্রে জানা গিয়েছে গত বছরের মতো এ বছরও দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রতিবছর যেখানে বহু বিদেশী পর্যটক রথযাত্রা উপলক্ষে ইসকনের আসতেন সেই ভিড় এ বছর একেবারেই নেই।
শুধুমাত্র ইসকন মন্দিরের নির্দিষ্ট কিছু পুরোহিত এবং কর্মকর্তা রথযাত্রা পরিচালনা করেছেন সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে করোনা সংক্রান্ত সমস্ত মেনে চলা হয়েছে। তবে পুজোর যা উপাচার এবং যে নিয়ম রয়েছে রথযাত্রা তাতে কোন বদল হয়নি। তবে ইসকনের রথযাত্রা ভক্ত শূণ্য ভাবে হওয়ায় অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন পর্যটনের ওপর নির্ভর করে থাকা এই এলাকার বহু ব্যবসায়ী। তাদের অনেকেই বলছেন, গত বছর কোনক্রমে রথযাত্রা হওয়ার পর তারা আশা করেছিলেন চলতি বছর সবকিছু ঠিকঠাক হয়ে গিয়ে আগের মতোই রথযাত্রার হবে কিন্তু করোনার জেরে এবছরও ভক্তশূণ্য ভাবে রথযাত্রা হওয়ায় তাদের ব্যাপক ব্যবসায়ী ক্ষতি হলো।

Post a Comment