তৃণমূল দলীয় কার্যালয তৈরির ভিত পুজো - The News Lion

তৃণমূল দলীয় কার্যালয তৈরির ভিত পুজো

 


দি নিউজ লায়নঃ সোমবার মেদিনীপুর শহরের কেরানীতলায় রাস্তার পাশে একটি জমিতে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় কার্যালয়ের  ভিত পুজোর আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন  তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি , বিধায়ক তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক দীনেন রায় , বিধায়ক মমতা ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ ও শঙ্কর দলুই, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নির্মল ঘোষ ,  তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা,সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব,মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।


এদিন দুপুরে রীতিমতো পুজো পাঠ করে যজ্ঞ করে নারকেল ফাটিয়ে ভিত পুজোর মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন  করা হয় । তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি জানান প্রায় দু দশক আগে জমিটি দলের প্রয়াত বিধায়ক অজিত ভূইঁয়ার নামে গঠিত  অজিত ভুঁইয়া মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট এর  নামে কেনা হয়ে ছিল।  


 সেই ৬ ডিসিমেল জমির উপর প্রায় দেড় কোটি টাকা খরচ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কার্যালয় দ্বিতল ভবন গড়ে উঠবে। উল্লেখ করা যায় যে মেদিনীপুর শহরে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব জেলা কার্যালয় থাকলেও এতদিন তৃণমূল কংগ্রেসের নিজস্ব জেলা কার্যালয় ছিল না। বিভিন্ন ভাড়া বাড়িকে জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করতো তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে ফেডারেশন হলেও তৃণমূল কংগ্রেসের কাজকর্ম পরিচালিত করা হতো। তাই দীর্ঘ অপেক্ষার পর মেদিনীপুর শহরে রাজ্যের শাসক দল তৃণমূল  কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার দলীয় কার্যালয় তৈরীর ভিত পুজোর অনুষ্ঠান  সোমবার অনুষ্ঠিত হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.