24 ঘণ্টার মধ্যে ঝাড়গ্রামের আরো একটি পঞ্চায়েত হাতছাড়া বিজেপির
দি নিউজ লায়নঃ 24 ঘণ্টার মধ্যে ঝাড়গ্রামে আরো একটি পঞ্চায়েত হাতছাড়া হলো ভাজপার। ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রামপঞ্চায়েত দখল করলো তৃণমূল নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া সংসদের নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং তার অনুগামীদের নিয়ে সোমবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
যার ফলে বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতেটি বিজেপির হাতছাড়া হয় এবং দখল করে তৃণমূল ।ওই গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচটি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।
বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা দুই থেকে বেড়ে তিন জন হলো এবং বিজেপির আসন সংখ্যা তিন থেকে এক কমে দুই হল। সোমবার ঝাড়গ্রামে তৃণমূলের কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং ও তার অনুগামীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।

Post a Comment