স্ত্রী এবং প্রেমিকের পরিকল্পনাতেই স্বামীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ
দি নিউজ লায়ন; হরিয়ানার যমুনানগরে স্ত্রী এবং প্রেমিকের পরিকল্পনায় ব্যবসায়ী স্বামীকে খুন কিংবা বারাসাতের মনুয়া-অজিত কান্ড, এবার একই রকম ঘটনা ঘটলো মালদায়। স্ত্রী এবং প্রেমিকের পরিকল্পনাতেই স্বামীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি আত্মহত্যার রূপ দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিক। কিন্তু পুলিশি তদন্তে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত দু'বছর আগে যেমনটা ঘটেছিল হরিয়ানা যমুনানগরের ব্যবসায়ী খুনের ঘটনা। এরকমই ঘটনা ঘটেছে মালদার মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মন্ডলপাড়া এলাকায়।
সোমবার সকালে মৃত যুবকের দেহ মন্ডলপাড়া এলাকার একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে মানিকচক থানার পুলিশ। তদন্ত শুরু করতেই এই ঘটনার পিছনের স্ত্রী এবং তার প্রেমিকের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ শাহজান আলী (২৭)।
ছয় বছর আগে মানিকচকের মন্ডলপাড়ার যুবক মহম্মদ শাহজান আলীর সাথে ওই গ্রামের আনজুমা খাতুনের প্রেম করে বিয়ে হয়। তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আনজুমা খাতুন গত দু'মাস আগে এলাকারই এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে । এরপর ওই যুবকের সাথে পালিয়ে বিয়ে করে। অতি সুন্দরী আনজুমা খাতুন বিয়ের কয়েক বছরের পর থেকে তার স্বামীকে পছন্দ করত না বলে অভিযোগ। শরীর এবং রূপ দেখিয়ে বেশ কয়েকজন ছেলেকেও আনজুমা খাতুন ফাঁদে ফেলার চেষ্টা করেছিল বলেও মৃতের পরিবারের অভিযোগ।
অবশেষে গত দু'মাস আগে মন্ডলপাড়া এলাকারই এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে আনজুমা খাতুন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মহম্মদ শাহজান আলীকে মোবাইলে ফোন করে শ্বশুরবাড়ি ডেকে পাঠায় স্ত্রী আনজুমা খাতুন। তারপর থেকে আর ওই যুবকের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে মন্ডলপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমিতে শাহাজান আলীর দেহ দেখতে পাই গ্রামবাসীরা। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে।

Post a Comment