দ্বিতীয় ভ্যাক্সিনের বাড়ি বাড়ি গিয়ে কুপন দেবে প্রশাসন - The News Lion

দ্বিতীয় ভ্যাক্সিনের বাড়ি বাড়ি গিয়ে কুপন দেবে প্রশাসন

 


দি নিউজ লায়ন;   হোয়াটস অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের নাম নথিভুক্ত করার পাশাপাশি এবার কোচবিহারে বাড়িতে বাড়িতে গিয়ে কুপন দেওয়ার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। আজ এখবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।


 এছাড়াও আগামী কাল সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ডে ইস্ট কামেশ্বরী রোডের সিস্টার নিবেদিতা স্কুল থেকেও দ্বিতীয় ডোজের স্লট বুক করার কুপন দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মূলত কোভিশ্লীডের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ওই কুপন দেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। করোনা ভ্যাক্সিন দেওয়া নিয়ে যখন বিভিন্ন জায়গা থেকে নানান সমস্যার কথা উঠে আসছে সংবাদ মাধ্যমে, তখন কোচবিহার জেলায় ভ্যাক্সিন দেওয়া নিয়ে যাতে কোনরকম সমস্যা তৈরি না হয়, তার জন্য সদা তৎপর কোচবিহার জেলা প্রশাসন। 


একদিকে প্রথম ডোজ দেওয়ার কাজ যেমন চলছে, তেমনি কোচবিহার শহরের বাসিন্দাদের জন্য দ্বিতীয় ডোজ সুষ্ঠ ভাবে দিতে প্রথমে একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করে জেলা প্রশাসন। যার নম্বর (8335999000)। হোয়াটস অ্যাপে ওই নম্বরে দ্বিতীয় ডোজের জন্য স্লট বুক করা যাবে। এবার দ্বিতীয় ডোজের কুপনের ব্যবস্থা করল জেলা প্রশাসন। যা বাড়িতে বাড়িতে গিয়ে সরবরাহ করবে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.