তিন লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ - The News Lion

তিন লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

 


দি নিউজ লায়ন; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকার জাল নোটসহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া জালনোট গুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানর সুভেদ্রাটোলা এলাকায়। সোমবার ধৃত তিন পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি এই জাল নোট চক্রের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম মহম্মদ ইসরাইল , আনিকুল ইসলাম এবং ইউসুফ মিঞা। ধৃত তিন জনের বাড়ি সুভদ্রাটোলা এবং নাসটোলা এলাকায়। রবিবার গভীর রাতে ছয়টি ৫০০ টাকার বান্ডিল একটি ব্যাগে করেই সুভদ্রাটোলা এলাকার স্ট্যান্ডের কাছে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিল ওই তিন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। 


এরপর ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় তিন লক্ষ টাকার জালনোট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই জালনোটগুলি ধৃতেরা কোন একটি এলাকা থেকে সংগ্রহ করে সেগুলি বাইরে পাচার করার পরিকল্পনা নিয়েছিল।  যার জন্য ওই এলাকার রাস্তায় গাড়ি ধরার অপেক্ষা করছিল ধৃত তিন পাচারকারী। এইগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল এবং এই ঘটনার পিছনে আরোকে জড়িত রয়েছে, সেই বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.