ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত
দি নিউজ লায়নঃ বিকেলে মুর্শিদাবাদের সালার রাজ্য সড়কের এড়েরা গ্রামের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় আরও এক যুবক জখম হয়। মৃতের নাম মোজাহারুল ইসলাম ওরফে সামিম শেখ(৩০)। জখম যুবক রিপন শেখ। দু’জনের বাড়ি সালার গ্রামে। ঘটনার পর পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জখম বাইক আরোহীকে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাইকটি আটক করেছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দু’জনে বাইকে চড়ে বাজার থেকে সালারের দিকে আসছিলেন। সেইসময় গ্রামের মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। পরে পুলিস দু’জনকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে মোজাহারুলকে মৃত বলে জানান চিকিৎসক।

Post a Comment