ঘুড়িত সুতো গলায় লেগে আহত এক শিশু ও এক যুবক - The News Lion

ঘুড়িত সুতো গলায় লেগে আহত এক শিশু ও এক যুবক

 


দি নিউজ লায়নঃ  ঘুড়িত সুতো গলায় লেগে আহত এক শিশু ও এক যুবক। গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ লক্ষীতলা পাড়ার ১৮ বছর বয়সি এক তরুণ স্কুটি চালিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে গাছ থেকে ঝুলতে থাকা নাইলন সুতো গলায় জড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 


গত কালই গোপালপুরের বাসিন্দা শামিম শেখ তার সাড়ে তিন বছরের শিশুকে নিয়ে বেরিয়েছিলেন মোটরসাইকেলের সামনে বসিয়ে। বাড়ি ফেরার পথে ঝুলন্ত নাইলন সুতোর শেষ অংশ জড়িয়ে যায় শিশুর গলায়। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ছ’‌টি সেলাই পড়ে। শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সহৃদয় মানুষের ক্ষোভ উগরে পড়ে সোশ্যাল মিডিয়ায়! 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.