ডুমুরজলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় জখম বিজেপি নেত্রী - The News Lion

ডুমুরজলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় জখম বিজেপি নেত্রী

 


দি নিউজ লায়নঃ  কলকাতা ময়দানে গতকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে যুবকের উপর দুষ্কৃতিদের হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণকারী মহিলাকে গাড়ি দিয়ে জখম করার অভিযোগ উঠল। প্রিয়াঙ্কা শর্মা নামের ওই জখম মহিলা বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্যা বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণ করার সময়ে প্রিয়াঙ্কাদেবীকে পিছন দিক থেকে গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। 


অভিযোগ, হাওড়ার ডুমুরজলায় রিং রোডে মর্নিং ওয়াকের সময়ে পরপর ২ বার ধাক্কা মারে কালো রঙের ওই গাড়িটি। গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ডান হাতে ও পায়ে চোট পান তিনি। ইচ্ছাকৃতভাবেই গাড়ি নিয়ে ধাক্কা মারা হয় বলে অভিযোগ ঘটনার প্রত্যক্ষদর্শীদের। এমনই দাবি করেন প্রিয়াঙ্কা। হাওড়ার চ্যাটার্জিহাট থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল কলকাতা ময়দানে এক প্রাতঃভ্রমণকারীকে আক্রমণ করার ঘটনার পরে এদিনের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিনের ঘটনা প্রসঙ্গে প্রিয়াঙ্কা শর্মা বলেন, অন্যান্য দিনের মতো এদিনও ডুমুরজলা স্টেডিয়ামে ভোর ৫-১০ মিনিট নাগাদ প্রাতঃভ্রমণের জন্য গিয়েছিলাম।  


রাস্তার সাইড দিয়ে মর্নিং ওয়াক করছিলাম। হঠাৎ একটি গাড়ি এসে  পিছন দিক থেকে ধাক্কা মারলো। প্রথমবার ধাক্কা মারার পরে পড়ে যাই।  এরপর ওঠার সময় আবারও দ্বিতীয়বার ধাক্কা মারে গাড়িটি। এরপর কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। দ্বিতীয়বার ধাক্কা মারার পর পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাই। সেখানে উপস্থিত অন্যান্য প্রাতঃভ্রমণকারীরা শুশ্রূষা করে আমাকে বাড়ি পৌঁছে দেন।  এরপর হাসপাতালে গিয়ে মেডিকেল করে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করি।


 ভোরবেলায় একটি গাড়ি এত জোরে কেন চালাচ্ছিল এবং ধাক্কা মারল কেন বুঝতে পারিনি।  গাড়িচালক গাড়ি চালানো শিখছিলেন  নাকি চালাচ্ছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে এমন কাজ করেছেন তা জানা প্রয়োজন।  যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সদস্যা সেই কারণে এটা ইচ্ছাকৃতভাবেও ঘটানো হতে পারে। তাঁর দাবি, এটি পরিকল্পিত ঘটনাও হতে পারে। যারা এমন কাজ করলো তাদের শাস্তি দাবি করেন তিনি। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁর হাত, শরীরের পিছনের অংশ এবং মাথায় আঘাত লাগে। হাত দিয়ে রক্ত বেরোতে থাকে। দুর্ঘটনার মোবাইল ফোনটিও পড়ে ভেঙে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.