সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় নিখোঁজ লরির ড্রাইভার গ্রেফতার
দি নিউজ লায়নঃ সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় লরির নিখোঁজ ড্রাইভারকে শিবপুরের শালিমার থেকে গ্রেফতার করা হলো। ধৃত ড্রাইভারের নাম মক্কা পাসোয়ান ( ২৮ )। জগাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে গাড়ির ড্রাইভার ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। সেখানে কিছু উদ্ধার না হলেও পরে শিবপুর থেকে ড্রাইভার গ্রেফতার হন।

Post a Comment