গৃহবধুর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক যুবক - The News Lion

গৃহবধুর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক যুবক

 


দি নিউজ লায়নঃ ভরসন্ধ্যায় খোদ বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসের ঢিল ছোঁড়া দূরুত্বে এক গৃহবধুর শ্লীলতাহানির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। গৃহবধূ চিৎকার করে উঠলে লোকজন জড় হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার  রেলগেট সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায়। যদিও বারুইপুর থানার পুলিশের তৎপরতায় অভিযুক্ত দুষ্কৃতী ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ধরা পড়ে যায়।


 পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাপন হালদার। বাড়ি সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকায়। তাকে শনিবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। গৃহবধূ বারুইপুরের নতুনপাড়ার বাসিন্দা। কোনও কাজ সেরে হেঁটেই বাড়ি ফিরছিল ওই গৃহবধূ। অভিযুক্ত আচমকা পিছন থেকে এসে তাঁর শ্লীলতাহানি করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.