নাবালিকাকে অপহরণে অভিযোগে গ্রেফতার 3 - The News Lion

নাবালিকাকে অপহরণে অভিযোগে গ্রেফতার 3

 


দি নিউজ লায়নঃ এক নাবালিকাকে অপহরণে অভিযোগে পুলিস তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে কাটোয়া থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাতে নাবালিকা  মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে নাবালিকার পরিবার খোঁজখবর নিয়ে জানতে পারেন তার মেয়েকে  পানুহাটেরই বাসিন্দা  মৌমিতা চক্রবর্তী, স্বপন দেওয়ান ও পঙ্কজ দেবনাথ ফুসলিয়ে নিয়ে কলকাতা চলে যায়। তারপর তাকে সেখানে একটি বাগান বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ। 


এরপর ঘটনার পরদিন দুপুরে সালিমার স্টেশন থেকে পরিবারের লোকজন ওই নাবালিকাকে অসুস্থবস্থায়  উদ্ধার করে। বৃহস্পতিবার  মেয়েটিকে পানুহাটের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর মেয়েটি নিজেই জানায় তাকে অপহরণ করা হয়েছিল।বর্তমানে মেয়েটি  কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় ধৃতদের নাম মৌমিতা চক্রবর্তী, স্বপন দেওয়ান ও পঙ্কজ দেবনাথ। তারা   প্রত্যেকেই কাটোয়া শহরের পানুহাট এলাকার বাসিন্দা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.