গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা - The News Lion

গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা


দি নিউজ লায়ন; গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা।  অংশ নিচ্ছেন সীমিত সংখ্যক সেবায়েত ও কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ও টিকাকরণের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।  


এছাড়াও  রথযাত্রা উপলক্ষে থাকছে নিরাপত্তার কড়াকড়ি। প্রায় এক হাজার কর্মী রয়েছেন নিরাপত্তায়। এছাড়া থাকছে প্রচুর পুলিশ। জারি করা হয়েছে কার্ফু। রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত থাকবে এই কার্ফু। এছাড়াও হোটেল, লজ, গেস্ট হাউজ খালি করে দিতে বলা হয়েছে ওড়িশা সরকারের তরফে।


পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র যে সেবায়েতদের ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া থাকবে তাঁরাই রথের রশি টানতে পারবেন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.