ঝোপের মধ্যে থেকে যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার - The News Lion

ঝোপের মধ্যে থেকে যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  দুপুরে রাস্তার পাশের ঝোপের মধ্যে থেকে এক ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার   ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।  রেজিনগর এলাকার স্টেশন সংলগ্ন জঙ্গল  থেকে ঐ মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


 পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়রা অচেনা ঐ ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ,পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক অনুমান,ওই ব্যক্তিকে কেউ খুন করে প্রমাণ লোপাটের জন্য জঙ্গলে ফেলে দিয়ে গেছে দেহ।পরিচয় জানতে শুরু হয়েছে খোঁজ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.