তৃনমূল নেতা খুনের প্রতিবাদে গুসকরায় পথ অবরোধ - The News Lion

তৃনমূল নেতা খুনের প্রতিবাদে গুসকরায় পথ অবরোধ

 



দি নিউজ লায়নঃ  মঙ্গলকোটের লাকুরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি অসীম দাস  খুনে  এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ক্যানেল পাড়ের রাস্তায় উঠতেই একটি বাইকে চড়ে আসা জনাদুয়েক দুস্কৃতী তাকে আটকে খুব সামনে থেকে বুকের বাঁদিকে গুলি করে। রক্তাক্তবস্থায় পড়ে থাকেন অসীমবাবু। তারপর রাস্তায় যাতায়াতকারী কয়েকজনের নজরে পড়লে তাকে উদ্ধার করে নতুনহাট ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


 এদিন দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে গুসকরায় রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল নেতা-কর্মীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশকর্মীরা। ঘটনাস্থলটি অস্থায়ী ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সিআইডি আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.