দাম্পত্য জীবনে সুখ না কলহ আজ কি আছে আপনার ভাগ্যে
দি নিউজ লায়ন;
মেষ
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। অসুবিধা হতে পারে।
বৃষ
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠাণ্ডা থেকে সতর্ক থাকুন।
মিথুন
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
কর্কট
নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
সিংহ
মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কন্যা
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞান বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করা।
তুলা
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন, অন্যথায় আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।
বৃশ্চিক
দাম্পত্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন।
ধনু
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কারও সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
মকর
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
কুম্ভ
মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্ক হোন। আবেগ সংযত রাখুন।
মীন
জ্যেষ্ঠ ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের কারও সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

Post a Comment