ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - The News Lion

ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 


দি নিউজ লায়ন;   বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার অন্তর্গত মাগনপুর সংলগ্ন সাতগাছিয়া কালনা কাটোয়া রোডেডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ । মৃতদের নাম বিধান দাস, বয়স ৪১ বছর ও সমীর মাহাতো বয়স আনুমানিক ছত্রিশ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার বিশ্বরম্ভা এলাকার বাসিন্দা বিধান দাস কেরালায় সেন্টারিং এর কাজ করতেন।


 এই দিন তিনি কেরালা ফিরে নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনে থেকে নামার পর কালিকাতলা পঞ্চায়েতের হিসি এলাকার বাসিন্দা সমীর মাহাতোর বাইকে চেপে বাড়ি ফেরার পথে জাহান্নগর থেকে মাগনপুরের মধ্যে সাতগাছিয়া কালনা কাটোয়া রোডে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারকে মুখোমুখি ধাক্কা মেরে  দুজনাই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।


 ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় অটো চালকরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দু'জনকেই পাঠানো হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার সময় হাসপাতালের চিকিৎসকেরা বিধান দাস কে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সমীর মাহাতোর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.