বাবুল-দেবশ্রীর মন্ত্রীপদ বাদ পড়া নিয়ে 'আক্ষেপ' প্রকাশ করলেন মমতা
দি নিউজ লায়ন; বাবুল-দেবশ্রীর মন্ত্রীপদ বাদ পড়া নিয়ে 'আক্ষেপ' প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে। রাজবংশী মহিলাকে ইস্তফা দিতে বলেছে। সে-ও খারাপ হয়ে গিয়েছে।'
যখন মানুষের সময় খারাপ হয়, তখনই বিনাশকালে বুদ্ধিনাশ হয়। তিনি এ দিন বলেন,'ওরা কাকে মন্ত্রী করবে, কাকে সান্ত্রী করবেনা, কাকে আজকে তুলে আনবে, কালকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। সেটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার।

Post a Comment