দিল্লিতে ঘাটালের এক স্বর্ণশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

দিল্লিতে ঘাটালের এক স্বর্ণশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকা দীর্ঘগ্রাম গ্রামের রামদাস দিল্লির করোল বাগ এলাকায় স্বর্ণশিল্পী হিসেবে কাজ করতেন। রাম দাস একজন কারিগর কে নিয়ে গহনা তৈরি করে বাজারে বিক্রি করতেন। করোণা পরিস্থিতিতে কাজ প্রায় বন্ধের মুখে ।যার ফলে প্রচুর দেনা হয়ে গিয়েছিল তার ।সেই দেনা শোধ করতে তিনি হিমশিম খাচ্ছিলেন ।দেনার দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়। দিল্লির করোলবাগ এলাকার রেগুলপুরা ১২ নম্বর গলিতে ৩৬বছর বয়সী স্বর্ণশিল্পী রামদাস  কে ঝুলন্ত অবস্থায় দিল্লি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।


 তার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় । তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি দেনার জন্য আত্মহত্যা করেছি। তার বাড়িতে রয়েছে স্ত্রী এবং দুই সন্তান ,তাদের একজনের বয়স ৯ বছর ও আর একজনের বয়স এক বছর। রাম দাস এর মৃত্যুর সংবাদ তার বাড়িতে এসে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘাটাল ,দাসপুর ও চন্দ্রকোনার বহু মানুষ দিল্লি সহ বিভিন্ন  এলাকায় সোনার কাজ করেন ।কিন্তু করোনা পরিস্থিতির জন্য ব্যবসা ঠিক ভাবে করতে পারেনি কেউ । যার ফলে প্রায় কাজকর্ম বন্ধ হয়ে রয়েছে । তাই স্বর্ণ শিল্পীরা চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সেই জন্য দেনার দায়ে  স্বর্ণশিল্পী রামদাস কে আত্মহত্যা করতে হয়েছে বলে অনেকেই অনুমান করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.