রাজ্যের বিধিনিষেধ লঙ্ঘন গ্রেফতার রেস্তোরাঁও পানশালার মালিক সহ ১০
দি নিউজ লায়নঃ রাজ্যের বিধিনিষেধ লঙ্ঘন করে ফের শিলিগুড়ি শহরের এক রেস্ট্র-বারে চলছিল জমজমাট পার্টি। শহরে নাইট কার্ফিউয়ের কড়াকড়ির মাঝেই রাতে পানশালায় মদের ফোয়ারা। গ্রেপ্তার শিলিগুড়ি শহরের বিলাসবহুল ওই রেস্টুরেন্টে এবং পানশালার মালিক সহ ১০। শনিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে রাত ৮টার পরও শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার চম্পাসরীর একটি রেস্ট্র-বারে চলছে কোভিড বিধি ভেঙে হুল্লোড় বাজি।
সে মোতাবেক চম্পসরীর ওই এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। দেখা যায় চম্পাসারি জাতীয় সড়কের ওপর থাকা পিককক রেস্তোরাঁ ও পানশালায় দিব্য চলছে কোভিড বিধি লঙ্ঘন করে গ্রাহক তুষ্টি।
খাবার ও মদ পরিবেশন। শুধু তাই নয় রেস্তোরাঁর ভেতরে নয়জন মিলে ধুমিয়ে পার্টি করছিলেন সেসময়। সামাজিক দূরত্ব বিধি মাস্কের বালাই নেই। পুলিশ রেস্তোরাঁ ও পানশালার মালিক ও এক কর্মীর পাশাপাশি উপস্থিত গ্রাহক সমেত ১০জনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment