বাংলাদেশে 200 মেট্রিকটন অক্সিজেন পাঠালো ভারত
দি নিউজ লায়নঃ করোনা মহামারীতে পড়শী বাংলাদেশকে অক্সিজেন পাঠাল ভারত। প্রথমবার দশটি কন্টেনার বিশিষ্ট অক্সিজেন এক্সপ্রেস-এ 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পাঠিয়েছে ভারত। শনিবার রাত দশটা নাগাদ বনগাঁ স্টেশনে এসে পৌঁছায় এই বিশেষ ট্রেন'টি। রাত সাড়ে দশটা নাগাদ পেট্রাপোল দিয়ে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই সামলে উঠেছে। কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, প্রতিবেশি বাংলাদেশের করোনা সংক্রমণ এখন উদ্বেগজনক।
নতুন করে কঠোর বিধি-নিষেধ ঘোষণা করেছে হাসিনা সরকার। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাবে মৃত্যুর মতো ঘটনা ঘটার খবরও সামনে এসেছে। এমত অবস্থায় অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। শনিবার রাতে বাংলাদেশ প্রথমবার বিশেষ ট্রেন অক্সিজেন এক্সপ্রেস পাঠায় ভারত। দশটি কন্টেইনার বিশিষ্ট এই ট্রেনটিতে মোট 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পাঠানো হয়েছে। এ'দিন টাটানগর থেকে ট্রেনটি রওনা দেয় এবং রাত দশটা নাগাদ বনগাঁ এসে পৌঁছায়। কিছু সময় পর বনগাঁ থেকে ছেড়ে পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

Post a Comment