কীভাবে ঘরে সহজে তৈরি করবেন মুখরোচক ইয়োগার্ট প্রন স্যান্ডউইচ
দি নিউজ লায়নঃ
উপকরণ
চার পিস ব্রেড
৫০০ গ্রাম চিংড়ি মাছ
পরিমাণমতো তেল
সামান্য পরিমাণ চিনি
স্বাদমতো নুন
এক চা চামচ গোলমরিচের গুঁড়ো
তিন টেবিল চামচ বাটার
দুই চা চামচ ক্রিম
এক কাপ টক দই
দুই চা চামচ ক্যাপসিকামকুচি
এক টেবিল চামচ ধনেপাতাকুচি
এক চা চামচ লেবুর রস
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে চিংড়ি মাছ, চিনি, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে নিন। ভাজা চিংড়ি মাছের সাথে ক্রিম, টক দই, ক্যাপসিকামকুচি ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করুন। চপিং বোর্ডে ব্রেডের চারপাশ কেটে নিন। এবার ব্রেডে বাটার লাগিয়ে পুর দিয়ে কেটে পরিবেশন করুন মজাদার ইয়োগার্ট প্রন স্যান্ডউইচ।

Post a Comment