ভুল অঙ্ক কষে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দু দেবাংশু
দি নিউজ লায়নঃ সম্প্রতি তৃণমূলের মুখপাত্র দেবাংশুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে, সেই ভিডিওতে দেবাংশুকে একটি অঙ্ক কষতে দেখা গিয়েছে। তবে তাড়াহুড়োর চোটে দেবাংশু অঙ্কে ভুল করে বসায় হাসির পাত্র হয়ে উঠেছেন।
বিজেপির একাংশের মতে কেন্দ্রের থেকে রাজ্য বেশী ট্যাক্স পায় পেট্রল-ডিজেলে। আর বিজেপির সেই দাবিকে ভুল প্রমাণিত করতেই বোর্ড-পেনসিল নিয়ে অঙ্ক কষতে বসেন দেবাংশু। ভিডিওতে দেবাংশু বলছে, কেন্দ্র ৩৩ টাকা ট্যাক্স পায় আর রাজ্য ১৮ টাকা। এরপর দেবাংশু জানায়, কেন্দ্রের ৩৩ টাকা ট্যাক্স থেকে ৭৫ টাকা রাজ্যকে দেয়। তাহলে কেন্দ্রের ৩৩ টাকা থেকে ৭৫ পয়সা বাদ দিলে দাঁড়ায় ৩২.২৫ পয়সা। কিন্তু দেবাংশু এখানেই ভুল করে বসে। সে অঙ্ক কষে জানায় যে, ৩৩ টাকা থেকে ৭৫ পয়সা বাদ দিয়ে কেন্দ্র মোট পাচ্ছে ৩২ টাকা ৭৫ পয়সা। ব্যাস মাত্র ৫০ পয়সা ভুলের জন্য এখন আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেবাংশু।

Post a Comment