ফের জম্মুর আকাশে ধরা পড়ল ৪টি সন্দেহজনক ড্রোন - The News Lion

ফের জম্মুর আকাশে ধরা পড়ল ৪টি সন্দেহজনক ড্রোন

 


দি নিউজ লায়নঃ  একসঙ্গে জম্মুর আকাশে ৪টি সন্দেহজনক ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। মাত্র ৩০ মিনিটের ব্যবধানের মধ্যেই জম্মুর আলাদা আলাদা চারটি জায়গায় ধরা পড়ল চারটি ড্রোন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮.১০ মিনিট নাগাদ রামগড় এলাকায় প্রথম একটি ড্রোনের উপস্থিতি ধরা পড়ে সেনার অ্যান্টি-ড্রোন ব়্যাডারে।


 এরপর সাম্বা সেক্টর, হিরানর সেক্টর এবং মিরান সাহিব এলাকায় আরও তিনটি ড্রোন ধরা পড়ে। সূত্রের খবর, অ্যান্টি-ড্রোন ব়্যাডারে ড্রোনগুলো ধরা পড়ার পরে, সেগুলোকে ধ্বংস করেন জওয়ানরা। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত ওই চারটি এলাকায় সন্দেহভাজন ৪টি ড্রোন ধরা পড়ায়, স্বভাবতই নড়েচড়ে বসে প্রশাসন। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার উদ্দেশেই ড্রোনগুলো ওড়ানো হয়েছিল বলে অনুমান।  তবে পাকিস্তান থেকে ড্রোনগুলো কন্ট্রোল করা হচ্ছিল বলে একপ্রকার নিশ্চিত প্রশাসন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.