কোমরব্যথার আধুনিক চিকিৎসা - The News Lion

কোমরব্যথার আধুনিক চিকিৎসা

 


দি নিউজ লায়নঃ  আজকাল কোমরব্যথা ঘরে ঘরে। তারমধ্যে একটু ঠাণ্ডা আবহাওয়ায় কোমরব্যথার প্রাদুর্ভাব আরও বেড়ে যায়। আজ আমর জানব, কোমরব্যথার আধুনিক চিকিৎসা কী।   আমরা আগে জানতাম, হয় কোমরের ব্যথায় মেডিসিন চিকিৎসা নেবে, অথবা কোনও একটা পর্যায়ে গিয়ে অপারেশন—এ দুটোর মাঝখানে কিন্তু অনেক কিছু অজানা ছিল। কিন্তু কোমরব্যথায় বর্তমানে অ্যাডভান্স যে পেইন মেডিসিন, এটা বিশ্বব্যাপী অনেক অপশন দিয়েছে।


 যেমন—কারও যদি মেরুদণ্ডের হার ভেঙে যায়, সেখানে কিন্তু সিমেন্টিং করা যায় খুব সহজে। ডিস্কে যদি কোনও সমস্যা হয়, সেখানে এখন ইনজেকশনের ব্যবস্থা আছে। পিআরপি ইনজেকশন দেওয়া যায়, ওজন ইনজেকশন দেওয়া যায়। এমনকি যদি নার্ভ রুটে সমস্যা হয়, যেটা আমরা সাধারণ মানুষ জানি রগে চাপ লেগে ব্যথা। 


সেই ব্যথাগুলোর জন্য সাধারণত  ব্লক দেওয়া হয়, সেই ব্লকে কাজ করে। এমনকি অ্যাডভান্স টেকনোলজি আলট্রাসাউন্ড গাইডের, মানে রোগীকে সাথে সাথে ইনজেকশন দিয়ে সেই ব্যথা কমানো যায়। তা ছাড়া নার্ভ অ্যাবলেশন টেকনিক, যেগুলো কখনওই নিরাময় করা সম্ভব নয়, মেডিসিন ফেইলড হচ্ছে, সেখানে নার্ভ অ্যাবলেশন করে চিকিৎসা করা যায়। সে ক্ষেত্রে পেশেন্ট অনেক কমফোরটেবল থাকে। এই চিকিৎসাগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং এগুলো নিয়ে এখনও গবেষণা চলছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.