আলিয়ার একটি নাচের দৃশ্যের পেছনে ব্যয় তিন কোটি টাকা
দি নিউজ লায়নঃ অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমাটির একটি গানের শুট হবে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। এই শুট করবে আলিয়া ভাট। আলিয়ার এই নাচের দৃশ্যের পেছনে ব্যয় হচ্ছে তিন কোটি টাকা। এমনটাই সূত্রর খবরক। এ গুঞ্জন সত্যি হলে এটিই হতে যাচ্ছে ভারতে এখন পর্যন্ত চিত্রায়িত সবচেয়ে ব্যয়বহুল গানের শুট।
বিস্তৃত জমিতে শুট করা হবে গানটির, যেখানে পোশাকের পেছনে ব্যয় হচ্ছে এক কোটি টাকা। ‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের। সিনেমার গল্প স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

Post a Comment