শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে এবার সিআইডি
দি নিউজ লায়ন; রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি। ২০১৮ সালে ১৩ই অক্টোবর মাথায় গুলি লেগে নিহত হন শুভব্রত। ঘটনায় শুক্রবারই কাঁথি থানায় নতুন করে এফআইআর দায়ের হয়।
স্বামীকে খুনের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। এরপর ৭২ ঘণ্টা পেরোতে না পেরোতেই এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি।

Post a Comment