বাড়ির মধ্যে বাজ পড়ে মৃত ১
দি নিউজ লায়ন; বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যক্তির নাম অজয় সরেন ।তার বয়স আনুমানিক ৩১ বছর । তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে বাড়ির মধ্যে আড়াই বছরের শিশু সন্তানের সঙ্গে যখন বুধবার সন্ধ্যা নাগাদ তিনি বাড়িতে ছিলেন সেই সময় আচমকা বাড়ির মধ্যেই বাজ পড়ে। তবে তিনি বাড়িতে লুটিয়ে পড়েন । স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বজ্রপাতে তিনি মারা গেলে ও তার শিশু সন্তান অক্ষত রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ। গোয়ালতোড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে পাঠায় ।বজ্রপাতে অজয় সরেন এর মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বজ্রপাতে মৃত অজয় সরেন এর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন । তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি তাঁর পরিবারের পাশে আগামী দিনেও থাকবেন বলে আশ্বাস দেন।

Post a Comment