বিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে চন্দ্রকোনারোডে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ - The News Lion

বিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে চন্দ্রকোনারোডে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  বিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চন্দ্রকোনারোড- গোয়ালতোড় গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্রছাত্রীরা।এই দিন দীর্ঘক্ষন  রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। যার ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ  হয়ে যায়।ছাত্র-ছাত্রীদের অভিযোগ করোণা মহামারীর কারণে  হতাশ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে ফি বৃদ্ধির ফলে সমস্যায় পড়তে হয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে  অভিবাবকদের।


 পথ অবরোধ করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ এর খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সাথে তাদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখার আশ্বাস দেওয়া হয়। পুলিশ ছাত্র-ছাত্রীদের ফি বৃদ্ধির বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পর ছাত্রছাত্রীরা পথ অবরোধ কর্মসূচি তুলে নেয়। তবে স্কুল কর্তৃপক্ষ ফি যদি না কমায় তাহলে তারা ফের অবরোধ করে আন্দোলন করবে বলে জানান। পথ অবরোধ তুলে নেওয়ার পর চন্দ্রকোনা রোড গোয়ালতোড় বাস রাস্তায়  যানবাহন চলাচল শুরু হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.