পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধের - The News Lion

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধের

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল গ্রামে বুধবার সকালে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে মধুসূদন সাউ (৭২) নামে এক বৃদ্ধের । রোজকার মত তিনি এদিন তার বাড়ির সামনে একটি পুকুরে স্নান করতে নেমে আর ওঠেননি। দীর্ঘক্ষণ পুকুর থেকে না উঠে আসায় তার পরিবারের লোকেরা তাকে খোঁজা খুঁজি করে।তাকে কোথাও না পেয়ে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে উপরে তুলে আনা হয়।স্থানীয় চিকিৎসক তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।


সম্ভবত পুকুরে স্নান করতে নেমে সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান  বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক।শালবনি থানার পিড়াকাটা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেইসঙ্গে ঠিক কি কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ।তবে পুকুরে স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তার পরিবারে ও ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.