ঝাড়গ্রাম জেলা খাদ্য দপ্তরের কার্যালয়ের সামনে ভোর থেকেই মানুষের লম্বা লাইন
দি নিউজ লায়নঃ রেশনের দুর্নীতি রুখতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দফতর। তাই নতুন রেশন কার্ড তৈরি করার জন্য ও রেশন কার্ড সংশোধনের জন্য ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় ঝাড়গ্রাম জেলা খাদ্য দপ্তরের কার্যালয়ের সামনে ভোর থেকেই মানুষের লম্বা লাইন। প্রথমদিন দেওয়া হচ্ছে কুপন। তারপরের দিন থেকে শুরু হচ্ছে রেশন কার্ড সংশোধন এর কাজ। তবে তাতেও হয়রানি কম নয়। বহু মানুষ রেশন কার্ডের সংশোধন করার জন্য এসে নাজেহাল হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
যার ফলে সমস্যায় পড়েছেনঝাড়গ্রাম শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম থেকে আসা গ্রামের সাধারণ মানুষেরা। যেভাবে ভোর থেকে মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাতে অনেকেই করোনার আতঙ্ক করছেন। সামনেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ।কিন্তু ঝাড়গ্রাম জেলার খাদ্য দপ্তরের সামনে আসা মানুষেরা কেউ সামাজিক দূরত্ব বজায় না রেখে দাঁড়িয়ে রয়েছে এবং কেউ স্বাস্থ্যবিধি মেনে চলে নি।যার ফলে অনেকেই করোণা সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। তাই রেশন কার্ড তৈরি ও সংশোধন করা তে এসে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের।

Post a Comment