গোর্খাল্যান্ডের দাবি নিয়ে অকারণ আন্দোলন করার সময় এখন নয়, গোর্খা জনমুক্তি মোর্চা - The News Lion

গোর্খাল্যান্ডের দাবি নিয়ে অকারণ আন্দোলন করার সময় এখন নয়, গোর্খা জনমুক্তি মোর্চা

 


দি নিউজ লায়নঃ   গোর্খাল্যান্ডের দাবি নিয়ে অকারণ আন্দোলন করার সময় এখন নয়, বাস্তব পরিস্থিতি বুঝে পাহাড়ের উন্নয়নই এখন সবচেয়ে জরুরি- সোমবার এমনই মন্তব্য করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা রোশন গিরি। গুরুঙ ঘনিষ্ঠ গিরি এদিন বলেন, পাহাড়ে যারা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন করছেন তাদের বুঝতে হবে এখন যে রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে তাতে গোর্খাল্যান্ড সম্ভব নয়। তাই এই ইস্যুতে অকারণ অশান্তি করলে ভুল বার্তা যেতে পারে পাহাড়ের মানুষের কাছে। 


বরং পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান যাতে হয় তার জন্য বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে পাহাড়ের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার। গিরি এ দিন জানান, কলকাতায় রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিক এর সঙ্গে তাদের আলোচনা হয়েছে একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান এবং পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.