আহত হনুমান উদ্ধার
দি নিউজ লায়নঃ নিজেদের মধ্যে লড়াই করে গুরুত্বর ভাবে আহত হয়ে পড়ে একটি হনুমান। সেই সময় সাময়িক ভাবে গাছে ওঠার ক্ষমতায় ছিল না তার। এই সুযোগে আবার একদল কুকুর তাকে ঘিরে ধরে কামড় বসায়। জীবন বাঁচাতে হনুমানটি একটি বাড়ির মাড়গুদামে আশ্রয় নেয়। দুদিন কেটে যাবার পরও হনুমানটি মাড়গুদাম থেকে না নামায় অগত্যা স্হানীয় লোকজন বন দফতরের দারস্হ হন। মঙ্গলবার বন দফতরের কর্মীরা দক্ষতার সাথে হনুমান টিকে উদ্ধার করে ডোমজুড়ের রিহ্যাবিলেটশন সেন্টারে চিকিৎসার জন্য পাঠিয়েছে বন দফতর।
স্হানীয় সুত্রে জানা গেছে রবিবার জগৎবল্লভপুরের মাজু সন্তোষবাটি গ্রামে দুই হনুমান নিজেদের মধ্যে মারামারি করে। তাদের মধ্যে একটি হনুমান গুরুত্বর আহত হয়। সেই সময় বেশ কিছু কুকুর আহত একটি হনুমান কে ঘিরে কামড়াতে থাকে। প্রান বাঁচাতে হনুমানটি আশ্রয় নেয় সন্তোষবাটি গ্রামের বাসিন্দা পলাশ ঘড়ার বাড়ির মাড়গুদামে। দুই দিন কেটে গেলেও হনুমানটি মাড়গুদাম থেকে না বের হ্ওয়ায় চিন্তায় পড়েন গৃহকর্তা। ইতিমধ্যে হনুমানটি কে মাড়গুদাম থেকে বের করার জন্য স্হানীয়রা অনেক চেষ্ঠা করে ব্যর্থ হয়।
এরপর স্হানীয়রা পঞ্চায়েত সদস্য সমীর ঘড়া ও অশোক সিংহ কে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন নিয়ে হাজির হন হাওড়া আরবান রেঞ্জের বন দফতরের আধিকারিক নির্মল মন্ডল। জালের সাহায্যে আহত হনুমানটিকে উদ্ধার করা হয়। বন দফতরের হাওড়া আরবানের রেঞ্জ অফিসার নির্মল মন্ডল বলেন হনুমানটির কোমড় ও ল্যাজের মাঝে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা উদ্ধারের পর হনুমানটিকে ডোমজুড় রিহ্যাবিলেটশন সেন্টারে পাঠিয়েছি।

Post a Comment