বিয়ে দেওয়ার নাম করে পাচারকারীদের হাতে ভাগ্নিকে তুলে দিল মামা - The News Lion

বিয়ে দেওয়ার নাম করে পাচারকারীদের হাতে ভাগ্নিকে তুলে দিল মামা

 


দি নিউজ লায়নঃ ভাগ্নির বিয়ে দেওয়ার নাম করে  পাচারকারীদের হাতে মামা তুলে দেয় ভাগ্নিকে. বারুইপুর থেকে সুদূর কাশ্মীরে পাচার হয়ে যায় ভাগ্নি.পুলিশের র তৎপরতায় অভিযোগের ১০ দিনের মধ্যেই অভিযুক্তের এক আত্মীয়র বাড়ি থেকেই উদ্ধার হল ওই নাবালিকা। মঙ্গলবার দুপুরে তাঁকে ফিরিয়ে আনা হয়। 


জানা গিয়েছে, বারুইপুর সূর্যপুরের বাসিন্দা ইলিয়াস মণ্ডল গত ২৫ জুন বারুইপুর থানায় অভিযোগ করেন তাঁর নাবালিকা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। এই ঘটনায় জাহাঙ্গীর লস্কর বলে তাঁর খুড়তুতো মামা জড়িত বলে তাঁরা পুলিশের র কাছে জানায়। এরপরে এস আই তরুণ দাসের নেতৃত্বে বিশেষ টিম তদন্তে নামে। 


গ্রেপ্তার করা হয় মামা জাহাঙ্গীর লস্করকে। এরপরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ সূর্যপুর থেকে রফিক শেখ ও ক্যানিং থেকে দুলা শেখ বলে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদের পুলিস হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কাশ্মীরে পাড়ি দিয়ে অপারেশন চালিয়ে উদ্ধার করে নাবালিকাকে      

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.