পাচারের আগেই চোরাই চন্দন কাঠ বোঝাই জাইলো গাড়ি আটক
দি নিউজ লায়নঃ পাচারের আগেই চোরাই চন্দন কাঠ বোঝাই জাইলো গাড়ি আটক করল পুলিশ। ঘটনায় গাড়ির তল্লাশি চালিয়ে প্রায় চার প্যাকেট চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া চন্দন কাঠের বাজার মূল্য কয়েক লাখ টাকা। তবে ঠিক কত দাম তা বনদপ্তর জানাতে পারবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। গতকাল মোট ১৫৪ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ। এদিকে বালুরঘাট থানার পুলিশ বেআইনি এই কারবার এর সাথে যুক্ত তিনজনকে গ্রেপ্তারও করেছে। ধৃতদের নাম রাজেশ কর্মকার(৩২), বাড়ি সৈয়দপুর। অভিজিৎ সরেন(৩১) বাড়ি কামারপাড়ায় এবং সঞ্জীব দেবনাথ(৪৫) বাড়ি বালুরঘাটের কামারপাড়ায়। ধৃতদের আজ আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
জানা গেছে, ১৫৪ কেজি চন্দনকাঠ বালুরঘাট থানার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চকমাধব এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ৷ পাশাপাশি ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হয়৷ এদিকে এনিয়ে এদিন দুপুরে বালুরঘাট থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে।
এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ অন্যান্য আধিকারিকরা। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বলে পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন৷ এবিষয়ে পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট কামারপাড়া চকমাধব এলাকা থেকে ১ কুইন্টাল ৫৪ কেজি চন্দন কাঠ উদ্ধার করে পুলিশ৷ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই পাচার চক্রে আর কে বা কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া চন্দন কাঠের বাজার মূল্য কত তা জানার জন্য বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তারা৷

Post a Comment