ক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ শনিবার ভোরে নদীয়া চাপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিক হালসানা। তার বাড়ি ভাতগাছি গ্রামে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের শেষে একটি খালের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি সনাক্ত করেন। মৃতদেহের বুকের ক্ষত দেখে স্থানীয়দের অনুমান গুলি লেগে ওই যুবককে মৃত্যু হয়েছে। তবে কে কারা কোন উদ্দেশ্যে ওই যুবককে খুন করল তা জানা যায়নি। মৃতের বোন জানিয়েছেন, কাল রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি, সকালে জানতে পারি মৃতদেহ পরে আছে। খবর চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment