কম্পিউটার ক্লাসেই নাবালিকা ছাত্রীর সাথে শ্লিলতাহাীর অভিযোগ
দি নিউজ লায়নঃ কম্পিউটার ক্লাসেই নাবালিকা ছাত্রীর সাথে শ্লিলতাহাীর অভিযোগ উঠল কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে।শুক্রবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বিড়া বছরল্লভপুর এলাকায়। রাতে নাবালিকার পরিবারের লোকজন অশোকনগর থানায় নাবালিকা শ্লিলতাহানীর অভিযোগ দায়ের করেছেন ঐ কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শংকর বল্লভ। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। এদিনই নাবালিকার গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে অশোকনগরের বিড়া বল্লভপাড়ায় একটি কম্পিউটার সেন্টার চালান শংকর বল্লভ।তিনিই কম্পিউটার শিক্ষক।স্থানীয় অনেকেই কম্পিউটার শিখতে আসেন। প্রায় বছর খানিক ধরে এখানেই কম্পিউটার শিখতে আসে ঐ নাবালিকা।অন্যান্য দিনের মতো শুক্রবার বিকেলের পরেই কম্পিউটার শিখতে এসেছিল ঐ নাবালিকা।অভিযোগ ক্লাসের মধ্যেই ঐ নাবালিকা ছাত্রীর সাথে শ্লিলতাহানী করেন কম্পিউটার শিক্ষক শংকর বল্লভ। নাবালিকা ক্লাস থেকে বাড়িতে গিয়ে কান্না শুরু করে।পরিবারের জিজ্ঞাসার পরেই পুরো বিষয়টি জানিয়ে দেয় নাবালিকা।নাবালিকার পরিবার বিষয়টি নিয়ে কৈফিয়ত করেন কম্পিউটার শিক্ষকে।কিন্তু উল্টে তাদের সাথেই খারাপ ব্যাবহার করেন শিক্ষক এবং তার পরিবার।
শুক্রবার রাতেই অবশ্য নাবালিকার পরিবার অশোকনগর থানায় কম্প শিক্ষক শংকর বল্লভের বিরুদ্ধে শ্লিলতাহানীর অভিযোগ দায়ের করেন।পুলিশ জানিয়েছে রাতেই শংকর বল্লভকে৷ গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

Post a Comment