এক রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্রসহ গেরফতার ১ - The News Lion

এক রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্রসহ গেরফতার ১

 


দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানা। গ্রেপ্তার হওয়া যুবক বুদ্ধ মাহাতো (২৮)।নদীয়া জেলার কল্যাণী বিধানসভা অন্তর্গত চর জাজিরা এলাকার বাসিন্দা। গতকাল কল্যাণী সংশোধনাগারের সংলগ্ন রেলগেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানা। ওই যুবকের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ ওই যুবককে পাঠানো হয় কল্যাণী মহাকুমার আদালতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.