ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার - The News Lion

ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম মানিক সাহা(৪৭)। বাড়ি গঙ্গারামপুরের ১৩ নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায়। মৃত ব্যক্তি ফেনসিডিল ব্যবসায়ী বলে সূত্রের খবর। যদিও অনেকের দাবি তিনি গাড়ির ব্যবসা করতেন। এদিন সকালে মানিক সাহার মাথা থেঁতলানো অবস্থায় দেহ উদ্ধার হয়। সকালে বিষয়টি নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


 স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। দেহ পাশেই মাথার ঘিলু পড়ে ছিল। এদিকে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ তড়িঘড়ি দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত তা নিয়ে ধন্দে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান ব্যবসা জনিত কারণেই হয়তো এই খুন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।


 অন্য দিকে এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ মৃতের পরিবারের সদস্যরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ দাস, গঙ্গারামপুর থানার আইসি প্রদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, যারা খুন করেছেন তাদের সঙ্গে বচসা হয়েছিল মৃতব্যক্তির বলে প্রাথমিক অনুমান। কে বা কারা খুন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে অভিযোগ পেলে মামলা রুজু হবে ও ঘটনার তদন্ত শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.