নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে ঢুকে পড়ল বেপোরোয়া লরি, ঘটনায় মৃত ২ - The News Lion

নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে ঢুকে পড়ল বেপোরোয়া লরি, ঘটনায় মৃত ২

 


দি নিউজ লায়ন;  নিয়ন্ত্রণ হারিয়ে বেপোরোয়া লরি ঢুকে পড়ল পানের দোকানে ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের । আহত হয়েছেন আরো এক জন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সোনামুখী শহরের রথতলা এলাকায় । এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয় । সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘাতক লরি ও লরিটির চালককে আটক করেছে সোনামুখী থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গেছে সোনামুখী শহরের সংকীর্ণ রাস্তা ধরে বাঁকুড়ার দিক থেকে প্রচন্ড গতিবেগে বর্ধমানের দিকে যাওয়ার সময় রথতলার কাছে আচমকাই লরিটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক । এরপরই লরিটি রাস্তা থেকে নেমে সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি পানের দোকানে ।


 লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান পানের দোকানের মালিক আশুতোষ দাস (৫২) । দুর্ঘটনার সময় দুই ব্যাক্তি পান কেনার জন্য ওই পানের দোকানে দাঁড়িয়েছিলেন । দু’জনই গুরুতর আহত হন । এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আহত দুই ব্যাক্তিকে উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রনজয় দত্ত (৩৭) কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনায় আহত অপরজনকে রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় । ঘটনার পর সোনামুখী শহরের রাস্তা গুলিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সোনামুখী শহরের বাসিন্দারা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.