ভাড়ায় গাড়ি নিয়ে সেই গাড়ি বিক্রির অভিযোগে গ্রেপ্তার যুবক
দি নিউজ লায়ন; ভাড়ায় গাড়ি নিয়ে সেই গাড়ি বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ।শুক্রবার রাতে ঐ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম তন্ময় সরকার(৩২)। একটি চার চাকার গাড়িও উদ্ধার হয়েছে।শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না,তাও খতিয়ে দেখছে হাবরা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে হাবরার ঝরঝরিয়া এলাকার বাসিন্দা তন্ময় সরকার।
কয়েক মাস আগে সে দেগঙ্গার বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্যর কাছ থেকে একটি চার চাকার গাড়ি ভাড়ায় নিয়েছিলেন।প্রতি মাসে ১৪ হাজার টাকার বিনিময়ে বিশ্বনাথ তাকে গাড়ি ভাড়ায় দিয়েছিল।কিন্তু ভাড়ায় নেওয়ার মাস তিনেক তন্ময় ঠিকঠাক ভাড়ার টাকা দিয়েছিলেন। এরপর তন্ময় ভাড়ার টাকাও দেয় নি।গাড়িও ফেরত দেয় নি বিশ্বনাথ ভট্টাচার্যকে। বিশ্ববাথের অভিযোগ বেশ কয়েকবার তন্ময়ের কাছে ভাড়ার টাকা,কিংবা গাড়ি ফেরত দেওয়ার কথাও বলেছিলেন।কিন্তু সুরাহা কিছুই হয় নি।এরুর গত ২৮ জুন বিশ্বনাথ ভট্টাচার্য হাবরা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শুক্রবার রাতে হাবরার ঝরঝরিয়া এলাকা থেকে তন্ময় সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।তন্ময়ের বয়স্ন অনুযায়ী হাবরা থানার পুলিশ কল্যানী পুরসভার মোড় থেকে চার চাকার গাড়িটি উদ্ধার করেছে।হাবরা থানার পুলিশ জানিয়েছে তন্ময় সরকার শুধু দেগঙ্গার বিশ্বনাথ ভট্টাচার্যর কাছ থেকে মাসিক টাকার বিনিময়ে গাড়ি ভাড়া নিয়েছেন তাই নয়,সে এর আগেও কয়েক জনের কাছ থেকে ভাড়ায় গাড়ি নিতেন।এরপর গাড়ির কাগজপত জাল করে বিক্রি করে দিত।পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে একটা গাড়িও উদ্ধার করেছে।এই চক্রে তন্ময়ের সাথে আর কেউ যুক্ত আছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment