হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রুগী উদ্ধার - The News Lion

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রুগী উদ্ধার

 


দি নিউজ লায়ন;  শনিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক রুগী শনিবার সকালে হাতে স্যালাইন এর চ্যানেল দেওয়া অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘাটাল শহরের কুশপাতা এলাকায় ওই রুগীকে হাতে স্যালাইন দেওয়া অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় ।তারা ওই রুগীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে লুকিয়ে পালিয়ে এসেছে। 


এরপর তারা তাকে আটকে রেখে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স পাঠায় ওই রুগী কে ফিরিয়ে আনার জন্য ।হাসপাতালের পাঠানো অ্যাম্বুলেন্সে করে স্থানীয় বাসিন্দারা ওই রুগীকে ফের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। 


যেখানে নিরাপত্তা বলয় রয়েছে সেখান থেকে চিকিৎসাধীন রুগী পালিয়ে যায়  কি করে তা নিয়ে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে কি কারণে চিকিৎসাধীন ওই রুগী হাসপাতাল থেকে  কেন পালিয়ে গিয়েছিল  তাকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে ওই হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকরা। তবে কুশপাতা এলাকার বাসিন্দাদের চেষ্টায় পালিয়ে যাওয়ার রুগীকে  পুনরায় হাসপাতালে ফিরিয়ে আনতে পারায় স্বস্তি ফিরে পেয়েছে হাসপাতালের   আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.