ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশাল সাইটে ছেড়ে দেওয়ার হুমকি হবু স্বামীর, লোকলজ্জার ভয়ে আত্মঘাতী মহিলা - The News Lion

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশাল সাইটে ছেড়ে দেওয়ার হুমকি হবু স্বামীর, লোকলজ্জার ভয়ে আত্মঘাতী মহিলা

 


দি নিউজ লায়ন;  বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশাল সাইটে ছেড়ে দেওয়ার হুমকি হবু স্বামীর। এর জেরে লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মহিলা। মৃতার নাম শিল্পী দাস(২০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরা থানার অন্তর্গত গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। রাতেই বিষয়টি নজরে আসে পরিবারের। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার পুলিশ। পরে দেহটি উদ্ধারের পর শুক্রবার তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পতিরাম থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত  পলাতক। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।


জানা গেছে, প্রায় বছর দুয়েক আগে কামালপুরের শিল্পীর সঙ্গে হিলি থানার ত্রিমোহনীর লালপুরের বাসিন্দা তোতা মহন্তের প্রেমের সম্পর্ক তৈরি হয়। যতদিন গেছে তত প্রেম ঘনীভূত হয়। বিয়ে প্রায় ঠিকই হয়েছিল। গত পাঁচ দিন আগেই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে আসে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ব্যক্তি ফোন করে  বিয়েতে আপত্তি জানায়। এমনকি দু'জনের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। লোকলজ্জার ভয়ে ও আত্মসম্মানের কথা ভেবেই হবু স্বামীর সঙ্গে ফোনে কথা শেষ হতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মহিলা। এদিকে বিষয়টি জানাজানি হতেই রাতেই ঘটনাস্থলে যায় পতিরাম থানার পুলিশ৷ পরে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে মেয়ের পরিবারের তরফ অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.