মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, প্রার্থনা অরূপের - The News Lion

মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, প্রার্থনা অরূপের

 


দি নিউজ লায়ন;  "আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই মনস্কামনা যাতে সফল হয় প্রভু জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি।" সোমবার বিকেলে হাওড়ার বেলগাছিয়ায় রথের দড়িতে টান দিয়ে প্রভু জগন্নাথদেবের কাছে এই কামনা করলেন মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি সারা বিশ্ব যাতে আগামী দিনে করোনামুক্ত হয় এবং সকলে যাতে সুস্থ ও ভালো থাকেন সেই প্রার্থনাও করেন মন্ত্রী।


 এদিন সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, জগন্নাথদেবের কাছে সমস্ত মানুষের জন্য প্রার্থনা করেছি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, করোনা মহামারী থেকে মানুষকে উদ্ধার করুক। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আমাদের মধ্যে দুশ্চিন্তা আছে। সেই তৃতীয় ঢেউ থেকে শিশু ও মানুষকে রক্ষা করুক। হাওড়া পুর প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য জানান, আমরা চাই যাতে সকল মানুষকে ভ্যাকসিন দিতে পারি এবং শিশুদের ভ্যাকসিন যাতে অবিলম্বে দেওয়া যেতে পারে তারজন্য ট্রায়াল শুরু হোক এটা চাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.