সকাল বা বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন কলার কেক - The News Lion

সকাল বা বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন কলার কেক

 


দি নিউজ লায়নঃ   

উপকরণ 

তিনটি কলা  

আধ কাপ আখের গুড়  

এক কাপ ময়দা  

আধা কাপ কোড়ানো নারকেল  

দুটি ডিম  

চা চামচের চার ভাগের তিন ভাগ বেকিং পাউডার 

এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল  

এক কাপের চার ভাগের এক ভাগ ঘি 

আধ কাপ চিনি 

এক কাপের চার ভাগের এক ভাগ দুধ  

এক চা চামচের চার ভাগের এক ভাগ নুন  


প্রণালি  

প্রথমে ময়দার সাথে বেকিং পাউডার মিশিয়ে ভালো করে চেলে নিন। একটি পাত্রে সয়াবিন তেল, ঘি ও চিনি দিয়ে ভালো করে নাড়ুন। একটা একটা করে ডিম ভেঙে মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। এবার একটু নুন দিন। অল্প অল্প করে ময়দা ও দুধ মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। একটি ওভেনপ্রুফ পাত্রে একটু তেল মেখে ময়দা ছিটিয়ে মিশ্রণটি ঢেলে কলা কেটে সাজিয়ে দিন।  


এবার একটি বাটিতে আখের গুড়ের সাথে লেবুর রস মিশিয়ে তার মধ্যে কোড়ানো নারকেল ও ময়দা দিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি দিয়ে পাত্রে বিছিয়ে রাখা কলাগুলো ঢেকে দিন। মাইক্রোওয়েভ ওভেনে উচ্চ তাপে সাত মিনিট বেক করে নিন। মজাদার কলার কেক তৈরি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.