ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে নেইমার-মেসিদের ক্লাব - The News Lion

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে নেইমার-মেসিদের ক্লাব

 


দি নিউজ লায়নঃ   করোনার মধ্যে সারা বিশ্বে পালিত হল ঈদ। এদিন ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে নেইমার-মেসিদের ক্লাব পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটিসহ অনেকে।   লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা নিজেদের টুইটারে আরবি হরফে ঈদের শুভেচ্ছা জানানো একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘শুভ ঈদুল আজহা।


 সারা বিশ্বে ছড়িয়ে থাকা বার্সেলোনা ভক্তদের জানাই ঈদ মোবারক।’  ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি তাদের অফিসিয়াল টুইটারে রিয়াদ মাহরেজ, রুবেন দিয়াজ ও ফিল ফডেনের একটি দারুণ ছবি পোস্ট করে লিখেছে, ‘সারা বিশ্বের উদ্‌যাপনরত সব মুসলিমকে ঈদুল আজহা মোবারক।’  


 ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলও তাদের লোগোর একটি ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানায় টুইটারে, ‘সব রেড ভক্তদের ঈদের শুভেচ্ছা।’   


নেইমার-এমবাপ্পেদের ক্লাব শুভেচ্ছা জানিয়েছে ভিডিও বার্তায়। ওই বার্তায় ছিলেন তিন খেলোয়াড় জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি ও সার্জিও রামোস। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সারা বিশ্বের প্রত্যেককে জানাই ঈদ মোবারক।’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.