কম তেলে খাসির কোরমা বানাবেন যেভাবে
দি নিউজ লায়নঃ
উপকরণ
এক কেজি খাসির মাংস
দুই টেবিল চামচ আদা বাটা
আধা কাপ টক দই
পরিমাণমতো তেল
তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা
এক চা চামচ রসুন বাটা
এক টেবিল চামচ পোস্ত বাটা
দুই চা চামচ বাদাম বাটা
দুই টেবিল চামচ পেস্তা বাদাম বাটা
সামান্য পরিমাণ গুঁড়ো দুধ
এক চা চামচ জিরে বাটা
পরিমাণমতো আস্ত গরম মসলা
এক কাপ আলু কিউব
দুই টেবিল চামচ ঘি
আধ কাপ তরল দুধ
চার-পাঁচটি কাঁচা লঙ্কা
পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা
সামাণ্য পরিমাণ লেবুর রস
স্বাদমতো নুন
দুই টেবিল চামচ চিনি
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, পোস্ত বাটা, বাদাম বাটা, গুঁড়ো দুধ, জিরে বাটা ও আস্ত গরম মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে খাসির মাংস, আদা বাটা ও টক দই দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে আলু কিউব, ঘি ও তরল দুধ দিয়ে ঢেকে রান্না করুন।
সবশেষে কাঁচালঙ্কা, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, নুন ও চিনি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের খাসির কোরমা।

Post a Comment