শালবনিতে দুইশত দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী ও জামা কাপড়
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের পিড়রাকুলি গ্রামে সমাজসেবী সনত মাহাতোর উদ্যোগে শালবনি নব চেতনা সংস্থার সহযোগিতায় পিড়রাকুলি ও শীতলপুর গ্রামের প্রায় দুইশত দরিদ্র পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী এবং জামাকাপড় তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবী সনত মাহাতো ,শালবনি নবচেতনা সংস্থার সম্পাদক বিকাশ ভূঁইয়া সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সমাজসেবী সনত মাহাতো বলেন করোণা পরিস্থিতিতে লকডাউন এর সময় থেকেই অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই উদ্যোগ এখনো অব্যাহত রাখা হয়েছে। শালবনি ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী ও নতুন জামা কাপড় তুলে দেওয়ার কর্মসূচি শুরু করা হয়েছে শালবনির নবচেতনা সংস্থার সহযোগিতায়। আগামী দিনে তিনি ওই এলাকার শুধু নয় শালবনি ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও জামাকাপড় তুলে দেবেন বলে জানান। তার ওই উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

Post a Comment