তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ
দি নিউজ লায়নঃ লক্ষাধিক টাকা লুঠ করে ধারালো অস্ত্র দিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পেশায় শ্রমিক সরবরাহকারী ওই ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায়।
ওই ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত যায় সংশ্লিষ্ট থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে লুঠ হওয়া টাকা উদ্ধার করতে পারে নি পুলিশ। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম মহম্মদ জুলফিকার (৪৫) ।
তার বাড়ি মোথাবাড়ি থানার লক্ষীপুর এলাকায়। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রয়েছেন মহম্মদ জুলফিকার । বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ব্যবসার কাজ ছাড়ার পর স্থানীয় দলীয় কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে কথাবার্তা সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে গ্রামীণ সড়কের চার থেকে পাচ জন দুষ্কৃতী তার রাস্তায় আটকায়।
এরপর ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় ।ওই তৃণমূল কর্মীর কাছে থাকা ব্যবসার ২ লক্ষ ৪৫ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। গ্রামবাসীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে , লুঠপাটের ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে । দুষ্কৃতীদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চালানো শুরু করা হয়েছে।

Post a Comment