হাইড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

হাইড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   মালদা শহরের কোঠাবাড়ি পুরো বাজার সংলগ্ন এলাকার হাইড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মৃতদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ।


 মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দন দাস (৪৫)। তিনি পেশায় চারটের খালাসি ছিলেন। তার বাড়ি মালদা শহরের কোঠাবাড়ি এলাকায়। 


গত কয়েকদিন ধরে শহরের সমস্ত ড্রেন পরিস্কার করার জন্য ড্রেনের মুখগুলি খোলা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ঘটে থাকতে পারে। অন্ধকারের মধ্যে হয়তো ওই ব্যক্তি অসতর্ক বসতো হাই ড্রেনে পড়ে মারা গিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্টের পরে অবশ্য মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানাতে পারবে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.